1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মেয়েকে ‘ত্যাজ্য’ করলেন বাবা মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত

বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮৮ বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন-  প্রধানমন্ত্রী তারেক রহমান হজ্বের টিকিটি ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। এরপর কর্তৃপক্ষ বিমানকে লাভবান ও টিকিটের দাম কমানোর উদ্যোগ নেই। হিসাব নিকাশ করে  দেখা হয়েছে বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। তাই বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদকিদের সাথে এক মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় মিল্লাত আরো বলেন- বিগত সরকার নানা কারনে কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয়। সেই বন্ধ বিমানবন্দর গুলো পুনরায় চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। সেগুলো চালুর পর নতুন কোনো বিমানবন্দর চালু করা হলে সর্বপ্রথম ময়মনসিংহ বিভাগে চালু করা হবে বলে জানান তিনি।
এছাড়াও অন্তবর্তীকালীন সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি স্থবির হয়ে পড়ে বলে জানিয়ে সেই হত্যা মামলাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোঃ ইউসূপ আলী, পুলিশ সুপার  ড. চৌধুরী মো: যাবের সাদেকসহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সট: এম রশিদুজ্জামান মিল্লাত। এমপি ও প্রতি মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট