1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব!

গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু

এ কে আজাদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
Oplus_16908288

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরার চালান ও পরিবহনকাজে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। তবে এ ঘটনার মূল হোতা চিহ্নিত দুই চোরাকারবারি অধরাই রয়ে গেছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার হাতিরপড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। সেখানে তল্লাশি চালিয়ে দুটি ডিআই পিকআপ ভর্তি ভারতীয় সীমান্ত অতিক্রম করে আসা অবৈধ জিরার বিশাল চালানটি জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এই চোরাই চালানের প্রকৃত মালিক গোয়াইনঘাট উপজেলার হাতিরখাল গ্রামের শামসুদ্দিন কালা (ওরফে শ্যাম কালা) এবং হাদারপাড় গ্রামের নুরুজ্জামান নুরু। মালামাল ও গাড়ি জব্দ করা সম্ভব হলেও অভিযানের বিষয়টি টের পেয়ে চতুর এই দুই চোরাকারবারি ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ৪৮ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত শামসুদ্দিন কালা ও নুরুজ্জামান নুরুকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট