1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব!

মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক :: শাহবাগে ঘটে যাওয়া তবলিগপন্থী ও এলজিবিটি সদস্যদের মধ্যকার সংঘাতের রেশ ধরে এবার ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি চাঞ্চল্যকর মামলা দায়ের করা হয়েছে। শাহবাগের ওই রক্তাক্ত সংঘর্ষের পর থেকে প্রায় ১.৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন ঘটনাস্থলে মারাত্মক জখম হওয়া মেডিকেল ছাত্রী সায়মা আলী আনিকা।

ঘটনার বিবরণী ও লোকাল বাসিন্দাদের থেকে জানা গেছে, শাহবাগ মোড়ে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যেখানে এলজিবিটি কমিউনিটির বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের মধ্যেই ছিলেন এই আনিকা।

আনিকার পরিবার দাবি করছে, এটি সাধারণ কোনো নিখোঁজের ঘটনা নয়। তাদের স্পষ্ট অভিযোগ, আনিকার সমকামী পার্টনার আশনা মহজাবিন, যিনি বর্তমানে লন্ডনে প্রবাস জীবন কাটাচ্ছেন, তিনি এবং তার একটি বিশেষ চক্র এই নিখোঁজের পেছনে কলকাঠি নাড়ছেন। পরিবার মনে করছে, আনিকাকে কোনো বিশেষ ফাঁদে ফেলে বা প্ররোচিত করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা কোথাও জোরপূর্বক আত্মগোপনে রাখা হয়েছে।

মেয়ের জীবন নিয়ে শঙ্কিত হয়ে আনিকার অভিভাবকরা ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি সন্দেহভাজন মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় মূল অভিযুক্ত আশনা ছাড়াও আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে, যারা এই সমকামী চক্র বা আত্মগোপনের পরিকল্পনার সাথে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

যাত্রাবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। শাহবাগের ঘটনার দিন ঠিক কী ঘটেছিল এবং এর সাথে এই ৮-৯ জন আসামির কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উন্নত প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি নিখোঁজ মেডিকেল ছাত্রীর অবস্থান নিশ্চিত করতে সব ধরনের আইনি চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট