1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত গোয়াইনঘাটে জামায়াত কর্মীকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ মাদকাসক্তের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসির ছত্রছায়ায় খনিজ সম্পদ লুট ও মাদকের হাট: মাসিক আয় অর্ধকোটি প্রবাসে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট, দেশের বাড়িতে হামলা, বাবার মৃত্যু ও মামলা এশিয়ান টিভির চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের মো. লিয়াকত আলী খাঁন মুকুল

সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কতিপয় দুস্কৃতকারীদের বিরুদ্ধে রোমানা রহমান বাদী হয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নং ৬২৩, তারিখ ১০/০৩/২০২৬ইং।

জিডি সূত্রে জানা যায়, একটি সংবাদ প্রকাশের জের ধরে বিবাদী রনি (৪৫), নাদিয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও একজন গত ৯ মার্চ রাত আনুমানিক ১১টার সময় রোমানার দক্ষিণখান থানাধীন কাওলা বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও খুন জখম করার হুমকি প্রদান করে।

এ বিষয়ে রোমানা রহমান ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কায় তিনি থানায় সাধারণ ডায়েরী করে আইনের যথাযথ সহযোগীতা কামনা করছেন।

রোমানা রহমান জানান, “আমি একজন সংবাদকর্মী। সত্য সংবাদ প্রকাশ করা আমার দায়িত্ব। কিন্তু একটি মহলের অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

রোমানা রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায় সংবাদপত্র কর্মীদের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সংগঠনগুলো দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। সংবাদপত্র কর্মীরা সমাজে অন্যায়, দুর্নীতি ও শোষণের বিরুদ্ধে সোচ্চার থাকেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরণের ঘটনা সংবাদপত্রের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট