1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব!

গোয়াইনঘাটে জামায়াত কর্মীকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ মাদকাসক্তের বিরুদ্ধে

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩১ বার পড়া হয়েছে
Oplus_16908288

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক যুবককে খুঁটির সাথে বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউনিয়নের লক্ষ্মণছড়া এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযুক্ত কালাম (যিনি এলাকায় ‘মধুড়ী কালাম’ নামে পরিচিত) বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং তিনি একজন চিহ্নিত মাদকাসক্ত ব্যক্তি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। মঙ্গলবার সকালে কালাম ও তার সহযোগীরা মনাইকান্দি (গাছলাউরা) গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী হোসাইনকে বাড়ি থেকে তুলে এনে রাস্তার পাশের একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলে। অভিযুক্ত কালাম আহমদ লক্ষণছড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

মাদকাসক্ত কালাম ও তার সঙ্গীরা প্রকাশ্য দিবালোকে হোসাইনকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। দীর্ঘক্ষণ তাকে বেঁধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এ সময় হোসাইনের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

জামায়াত নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও প্রতিবাদ
এই ন্যাক্কারজনক ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পশ্চিম জাফলং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইমদাদ আহমদ ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ এক যৌথ বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সামান্য ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একজন কর্মীকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। একজন মাদকাসক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এভাবে আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমরা অবিলম্বে এই হামলাকারী কালামের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

ভুক্তভোগী হোসাইনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কালাম গা ঢাকা দিয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট