1. CvmsfwEObVuZHF@gmail.com : CvmsfwEObVuZHF :
  2. live@www.prime-news24.online : - : - -
  3. info@www.prime-news24.online : - :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে শিয়া পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ, অল্পের জন্য রক্ষা পেলেন মা-মেয়ে সিলেটে প্রবাসী নারীকে বাসা ছাড়ার হুমকি : পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জিডি ছাতকে যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ব্যাপক ভাঙচুর গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা ও ব্যাপক ভাঙচুর

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন

https://www.facebook.com/share/r/18wwjVgAft/

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নে এক যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে অতর্কিত হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়নে অর্থায়ন ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশকে সহায়তার ক্ষোভ থেকে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, হামলার শিকার ওই নেতার নাম সৈয়দুল ইসলাম। তিনি জাউয়া বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে এই হামলার একটি ভিডিও ফুটেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা গেছে যারা স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল ও ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল বিক্ষুব্ধ মানুষ হাতে বাঁশ, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সৈয়দুল ইসলামের টিনশেড বাড়ির বাইরে অবস্থান নিয়েছে। তারা বৃষ্টির মতো চারদিক থেকে ঢিল ছুঁড়ছে। একপর্যায়ে হামলাকারীদের কয়েকজনকে বাড়ির চালের ওপর উঠে বেপরোয়াভাবে টিন ও চালা ভাঙচুর করতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় এলাকায় আন্দোলনকারীদের শক্ত হাতে দমন করতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মোটা অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেছিলেন প্রবাসী সৈয়দুল ইসলাম। এছাড়া সে সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুলিশের হাতে গ্রেপ্তার করানোর ক্ষেত্রেও তিনি পেছন থেকে ইন্ধন জুগিয়েছিলেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। মূলত সেই পুরনো আক্রোশ ও ক্ষোভের জের ধরেই বিরোধী পক্ষের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে বলে স্থানীয়দের ধারণা।

এই হামলায় সৈয়দুল ইসলামের বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। হামলাকারীরা বাড়ির মূল ফটক ও দরজা-জানালা কুপিয়ে ও পিটিয়ে ছিন্নভিন্ন করে দেয়। এরপর ঘরের ভেতরে প্রবেশ করে তারা আলমারি, শোকেস, খাট, সোফাসেটসহ দামি কাঠের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এছাড়া ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক সামগ্রী পিটিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। রান্নাঘরের তৈজসপত্র থেকে শুরু করে ঘরের কোনো কিছুই হামলাকারীদের হাত থেকে রেহাই পায়নি। সব মিলিয়ে হামলায় কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রকাশ্য দিবালোকে আকস্মিক এই হামলায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে ছাতক থানার অধীন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মিরাজ গণমাধ্যমকে বলেন, ‘সৈয়দুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নে ইন্ধন জোগানোসহ থানায় সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। পুলিশ আইনের নিজস্ব গতিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তবে কারও ওপর ক্ষোভ থাকলে দেশের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া উচিত। এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করে এলাকায় অরাজকতা সৃষ্টির কোনো সুযোগ নেই। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে এবং এই হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট