1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মেয়েকে ‘ত্যাজ্য’ করলেন বাবা মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত

রাষ্ট্রীয় গোপন তথ্য হ্যাকারের হাতে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় গোপন কিছু তথ্য ফাঁস হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। এসব তথ্য হ্যাকার জগতের পরিচিত নাম আল মাহবুব নুর-এর হাতে পড়েছে বলে জানা গেছে।
জানা গেছে, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় গোয়েন্দা সংস্থার অত্যন্ত সংবেদনশীল গোপন কিছু তথ্য ফাঁস হওয়ায় সরকারের উচ্চমহলে তোলপাড় শুরু হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন- এই তথ্যগুলো হ্যাকারের হাতে চলে যাওয়ায় দেশের জাতীয় নিরাপত্তা ও সামরিক ব্যবস্থার বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে।
হ্যাকার আল মাহবুব নুর সম্পর্কে জানা গেছে, তার বাবার নাম মো. আব্দুল সালাম। মাহবুব নুর আন্তর্জাতিক সাইবার জগতে ‘শ্যাডো হক’ নামে পরিচিত। তিনি এ কাজে বেশ দক্ষ বলে জানা গেছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন- আল মাহবুব নুর বিশ্বের শীর্ষস্থানীয় এথিক্যাল এবং গ্রে-হ্যাট হ্যাকারদের তালিকায় রয়েছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তার গোপন যোগাযোগ, গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই, এনবিআইসি)-এর অভ্যন্তরীণ ডকুমেন্টস এবং সামরিক অপারেশনের সংবেদনশীল তথ্য হ্যাকিংয়ের মাধ্যমে কুক্ষিগত করেছেন।
জানা গেছে, বিগত কয়েক মাস আগে আল মাহবুব নুর ডার্ক ওয়েবে এবং সোশ্যাল মিডিয়ায় ফেক একাউন্টের মাধ্যমে কয়েকটি সেনসিটিভ অডিও কল রেকর্ডিং এবং গোয়েন্দা সংস্থার ডাটাবেস থেকে চুরি করা ফাইল লিক করেন। এর মধ্যে ছিল সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার গোপন ফোন কথোপকথন এবং গোয়েন্দা অপারেশনের ডিটেইলস।
জাতীয় গোয়েন্দা সংস্থার সাইবার ইউনিট এই লিকের ডিজিটাল ফুটপ্রিন্টস বিশ্লেষণ করে প্রমাণ সংগ্রহ করেছে, যা নিশ্চিত করে যে এগুলো আল মাহবুব নুরের কাজ।
একটি সূত্র বলছে- সংশ্লিষ্টরা এ বিষয়ে উদ্বিগ্ন। এই তথ্য ফাঁস হলে শত্রু রাষ্ট্রগুলো বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করতে পারে।
গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, বর্তমানে আল মাহবুব নুর দেশের বাইরে অবস্থান করছেন। তাকে যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক ও আইনি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে সাইবার ডিফেন্সকে সতর্ক করে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট