
রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ও তাঁর সহকর্মী রবিউল হক রবিনের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াতের ১৪–১৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে। হামলায় মিজানুর রহমানের বাম হাতের হাড় ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়েছে বলে তাঁর স্বজনরা দাবি করেছেন। এ ঘটনায় রবিউল হক রবিনও আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ২০২৩ ইংরেজি তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় মিজানুর রহমান ও তাঁর সহকর্মীর ওপর একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় মিজানুর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর বাম হাতের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও নীলাফুলা জখম রয়েছে বলেও দাবি করা হয়েছে।
হামলার সময় মিজানুর রহমানের সঙ্গে থাকা রবিউল হক রবিনও আহত হন। পরে তাঁকেও চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মিজানুর রহমানের পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি