1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব!

ফেসবুকে সরকারের সমালোচনা: পদ হারালেন সিলেট জেলা ছাত্রদল নেতা জায়েদ

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার অভিযোগে সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ জায়েদ আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

​সোমবার (২৩ মার্চ) সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার যৌথভাবে এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

মোঃ ​জায়েদ আলীর বিরুদ্ধে আনীত শৃঙ্খলাভঙ্গ ও নিষ্ক্রিয়তার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
​তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
​সিলেট জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত মোঃ জায়েদ আলীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ফেসবুক পোস্টে সরকারের নীতিগত ভুল-ত্রুটির যৌক্তিক সমালোচনা করেছিলেন।
​তিনি বলেন, “সরকারের ভুল শোধরাতেই আমি সমালোচনা করেছি। সরকার যদি সমালোচকদের শত্রু আর চাটুকারদের বন্ধু ভাবে, তবে সেই চাটুকাররাই একদিন সরকারের বড় ক্ষতির কারণ হবে।”
​যৌক্তিক ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ভবিষ্যতেও রাজপথে কিংবা কলম হাতে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই ছাত্রদল নেতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট