1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মেয়েকে ‘ত্যাজ্য’ করলেন বাবা মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত

কানাইঘাটে ছাত্রলীগ নেতার ওপর অতর্কিত হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ বাজারে উপজেলা ছাত্রলীগের এক নেতার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। একই সাথে হামলাকারীরা ভুক্তভোগীর বাবার মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

হামলার শিকার ওই নেতার নাম মুন্তাজিম আহমদ মামুন চৌধুরী। তিনি কানাইঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামের আব্দুল মান্নান চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মুন্তাজিম আহমদ মামুন চৌধুরী ব্যক্তিগত কাজে রাজাগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল নেতাকর্মী তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় মামুন চৌধুরীর আর্তচিৎকারে আশেপাশের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা এগিয়ে আসতে শুরু করলে হামলাকারীরা তাকে গুরুতর জখম অবস্থায় রাস্তায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনার এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে, মামুন চৌধুরীর ওপর হামলার পরপরই হামলাকারীরা রাজাগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা ভুক্তভোগীর বাবা আব্দুল মান্নান চৌধুরীর মালিকানাধীন “চৌধুরী স্টোর” নামক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। দুর্বৃত্তরা দোকানের শার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ অর্থসহ দোকানের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, মুন্তাজিম আহমদ মামুন চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। রাজনৈতিক এই পরিচয়ের কারণেই বিরোধী পক্ষের লোকজন তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। বিশেষ করে, গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিরাপত্তার স্বার্থে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল তিনি তার বাবার সাথে দেখা করতে রাজাগঞ্জ বাজারে এলে এই পূর্বপরিকল্পিত হামলার শিকার হন।

পরিবার আরও অভিযোগ করে জানায়, সরকার পতনের পর রাজনৈতিক ফায়দা হাসিল ও হয়রানি করার উদ্দেশ্যে মুন্তাজিম আহমদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দুটি মামলা দায়ের করা হয়েছে। একদিকে হয়রানিমূলক মামলার খড়গ, অন্যদিকে এমন নৃশংস সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনার পর ভুক্তভোগী ও তার পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। তারা এই পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং লুটপাটের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাজাগঞ্জ বাজারে মঙ্গলবার বিকেলে একটি হামলার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক খবর পেয়েছি। তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট