1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মেয়েকে ‘ত্যাজ্য’ করলেন বাবা মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত

সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে মোঃ নজরুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ রুহুল আমীন রুবেলকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ আউয়াল মিয়া, মিজানুর রহমান ও রুবেল ইসলাম।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন— নাছির উদ্দীন, রফিকুল ইসলাম, বারক মিয়া, তিলু মিয়া ও নাহিদ মিয়া।
আয়োজিত সভায় বক্তারা বলেন, সাধারণ হকারদের অধিকার আদায় এবং শৃঙ্খলা বজায় রাখতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ হকারদের জীবনমান উন্নয়ন ও মহানগরের পরিচ্ছন্নতা বজায় রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করেন।
কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম বলেন, “তৃণমূল হকারদের ন্যায্য দাবি আদায় এবং তাদের স্বার্থ রক্ষায় আমরা সবসময় পাশে থাকব। সকলের সহযোগিতায় আমরা এই সংগঠনকে আরও শক্তিশালী করে তুলব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট