1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মেয়েকে ‘ত্যাজ্য’ করলেন বাবা মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত গোয়াইনঘাটে জামায়াত কর্মীকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ মাদকাসক্তের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসির ছত্রছায়ায় খনিজ সম্পদ লুট ও মাদকের হাট: মাসিক আয় অর্ধকোটি প্রবাসে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট, দেশের বাড়িতে হামলা, বাবার মৃত্যু ও মামলা

পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় মেয়েকে ‘ত্যাজ্য’ করলেন বাবা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

পরিবারের মান-সম্মান ও ধর্মীয় আদর্শ রক্ষার্থে মেয়ে সাদিয়া সুলতানাকে ‘ত্যাজ্য’ করেছেন বাবা লোকমান হাকিম চৌধুরী। সম্প্রতি চট্টগ্রামে এক নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামা সম্পাদনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

সাদিয়া সুলতানা চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজানপাড়া এলাকার বাসিন্দা।

বাবা লোকমান হাকিম চৌধুরীর অভিযোগ, তার মেয়ে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত।

হলফনামায় তিনি উল্লেখ করেন, সাদিয়ার বর্তমান মতাদর্শ ও কর্মকাণ্ড তার ব্যক্তিগত এবং তার কর্মকাণ্ডে সামাজিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে।

লোকমান হাকিম চৌধুরী আরও বলেন- মেয়ে সাদিয়ার কর্মকাণ্ডে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।পরিবারের সুরক্ষা ও পারিবারিক মানমর্যাদা রক্ষার্থে তিনি মেয়েকে ত্যাজ্য করার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে- নোটারি সম্পাদনের তারিখ থেকে সাদিয়া সুলতানার সঙ্গে লোকমান হাকিম চৌধুরীর সকল পারিবারিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন। এছাড়া ভবিষ্যতে সাদিয়ার যেকোনো কর্মকাণ্ড, ব্যক্তিগত দায়-দায়িত্ব, ঋণ বা আইনি কোনো জটিলতার দায়ভার বাবা বা তার পরিবার কোনোভাবেই বহন করবে না।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে সাদিয়া সুলতানা নামে এক তরুণীর উপর হামলার একটি ঘটনা গণমাধ্যমে উঠে আসে। তবে তার বাবা কর্তৃক তাকে ‘ত্যাজ্য’ করার সিদ্ধান্তের সাথে ওই ঘটনার কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট