1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গোয়াইনঘাটে ২ পিকআপ ভর্তি ভারতীয় জিরা জব্দ, অধরা মূল হোতা কালা ও নুরু সিলেট সীমান্তে সক্রিয় সেই আলোচিত ‘শ্যাম কালা’: চোরাচালান ও মানবপাচারের দৈনিক চাঁদা লাখ টাকা! ৪ লাখ নিবন্ধনের মাইলফলক অর্জন করলো ‘গ্রামীণফোন একাডেমি : এআই কোর্সগুলোতে ব্যাপক সাড়া গোলাপগঞ্জে মামলা তুলে নেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব! দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ মেডিকেল ছাত্রী আনিকা নিখোঁজ, লন্ডনে থাকা সমকামী সঙ্গী আশনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সিলেট মহানগর তৃণমূল হকার ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন সিলেটে বিএনপির নেত্রীর ব্যবসায় সাংবাদিক সেজে যুব মহিলা লীগ নেত্রীর চাঁদা দাবি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের জের: বিশ্বনাথে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে সশস্ত্র হামলা, ব্যাপক তাণ্ডব!

গ্রেপ্তারি পরোয়ানার পর বাসায় পুলিশ, ফখরুল ইসলাম যুক্তরাজ্যে; বিচারের দাবি এলাকাবাসীর

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে
Oplus_16908288

২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি ফখরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে গতকাল তার বাসায় যায়। তবে ওই সময় তাকে বাসায় পাওয়া যায়নি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ২০২৪ সালের নভেম্বর মাসে দেশ ছেড়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

অভিযোগ রয়েছে, যুক্তরাজ্যে অবস্থানকালে ফখরুল ইসলামকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা গেছে।

ফখরুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের ২৩ জুন বাদী সোহানুর রহমান থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ফখরুল ইসলামসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ফখরুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নম্বর নন্দীরগাঁও ইউনিয়নের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে গোয়াইনঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যর্থ করতে তিনি কাজ করেছেন এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন।

এছাড়াও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি এলাকায় প্রভাব বিস্তার, জোরপূর্বক চাঁদা আদায়সহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বাসায় গেলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। স্থানীয়দের একটি অংশ তার বিচার দাবি করেন। স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, ফখরুল ইসলাম দেশে ফিরলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করে আইন অনুযায়ী দ্রুত বিচার কার্যক্রম নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট