1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত গোয়াইনঘাটে জামায়াত কর্মীকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ মাদকাসক্তের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসির ছত্রছায়ায় খনিজ সম্পদ লুট ও মাদকের হাট: মাসিক আয় অর্ধকোটি প্রবাসে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট, দেশের বাড়িতে হামলা, বাবার মৃত্যু ও মামলা এশিয়ান টিভির চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের মো. লিয়াকত আলী খাঁন মুকুল

অপহরণের চেষ্টা ও ছুরিকাঘাতে গুরুতর আহত নারী ছাত্রলীগ নেত্রী!

গোয়াইনঘাট প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪৬৬ বার পড়া হয়েছে

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় এক ছাত্রীনেত্রীকে অপহরণের চেষ্টা ও ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোছাঃ আয়শা ফেরদৌসী (২৫) গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের বাসিন্দা, আপ্তাব আলীর কন্যা এবং গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনাটি ঘটে শনিবার (১৩ মে) বিকাল আনুমানিক ৫ টার দিকে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন এলাকায়। ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা যায়, ব্যক্তিগত কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ এক যুবক তার পথরোধ করে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। আয়শা ফেরদৌসী বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ধারালো ছুরি দিয়ে তার বাম হাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

ঘটনার সময় আয়শা ফেরদৌসী মোবাইল ফোনে তার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। হামলার মুহূর্তে ফোন সংযোগ বিচ্ছিন্ন না হওয়ায় অপর প্রান্তে থাকা ব্যক্তি ঘটনার শব্দ শুনতে পান এবং তাৎক্ষণিকভাবে ভুক্তভোগীর পরিবারকে বিষয়টি জানান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। চিকিৎসক সূত্রে জানা গেছে, আঘাতের মাত্রা গুরুতর হওয়ায় তার হাতে একাধিক সেলাই দিতে হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবকের নাম রফিক আহমেদ। তিনি গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। পরিবার দাবি করে, রফিক আহমেদ দীর্ঘদিন ধরে আয়শা ফেরদৌসীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং পরবর্তীতে অন্যত্র তার বিয়ে হওয়ায় অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। এর আগেও তিনি বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে উত্যক্ত, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত যুবক এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার ভয় ও সামাজিক চাপের কারণে তাৎক্ষণিকভাবে থানায় মামলা দায়ের করতে সাহস পায়নি। বর্তমানে আয়শা ফেরদৌসী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় গোয়াইনঘাটসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল একজন নারী ছাত্রনেত্রীর ওপর অপহরণের চেষ্টা ও সহিংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত রফিক আহমেদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট