1. live@www.prime-news24.online : - : - -
  2. info@www.prime-news24.online : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জোড়া হত্যা মামলায় অভিযুক্ত যুবদল নেতা তানিম পাটওয়ারী বহিষ্কার সাংবাদিক রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি মোটরসাইকেল মেকানিক এখন টেলিভিশন সাংবাদিক: কোম্পানীগঞ্জে তোলপাড় শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে গ্রেপ্তার ১ শ্রমিকদের মধ্যে মারামারির পর হবিগঞ্জ-সিলেট বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে- প্রতিমন্ত্রী মিল্লাত গোয়াইনঘাটে জামায়াত কর্মীকে খুঁটির সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ মাদকাসক্তের বিরুদ্ধে সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসির ছত্রছায়ায় খনিজ সম্পদ লুট ও মাদকের হাট: মাসিক আয় অর্ধকোটি প্রবাসে ছাত্রদল নেতার ফেসবুক পোস্ট, দেশের বাড়িতে হামলা, বাবার মৃত্যু ও মামলা এশিয়ান টিভির চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের মো. লিয়াকত আলী খাঁন মুকুল

সিলেটে মদন মোহন কলেজে ছাত্রদল-ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ১২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: আধিপত্য বিস্তার নিয়ে সিলেটে মদন মোহন কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ছাত্রদলের ১২ জন কর্মী আহত হয়েছেন। সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ ছাত্রলীগ সূত্রে জানাগেছে, ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতরা হলেন কলেজের শিক্ষার্থী টিপু সুলতান, রাজ মো. এমদাদুল হাকিম, কাউসার আহমন, কবির সাকিব আহমদ, মামুন, ও মহসিন আহমদসহ প্রায় ১২ জন। এর মধ্যে গুরুতর আহত রাজ মো. এমদাদুল হাকিম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর কর্মীরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন
মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান জানান, তিনি সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে ক্যাম্পাস থেকে শুনেছেন বহিরাগত কিছু তরুণ ক্যাম্পাসে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এ সময় কলেজ ছাত্রদল-ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে তাঁদের বাইরে বের করে দিয়েছেন।
সিলেটের কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক অঞ্জন কুমার দেবনাথ বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট