
গতকাল সিলেট মহানগরে ৩৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর বাসায় দুস্কৃতিকারীরা হামলা ও ভাংচুর চালায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল ০২/১১/২০২৪ইং তারিখ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা খালিক উদ্দিন, সাজু মিয়া, সিরাজুল ইসলাম, তাজ উদ্দিন, ওয়েছ আহমদ, সুহেল আহমদ, সাদ্দাম হোসেন, তাহমিন ডি কুরেশী সহ আরোও ১০/১৫ জন কতিপয় দুষ্কৃতিকারীরা ছাত্রলীগ কর্মী মোঃ ইসমাইল হোসেন এর বাসায় প্রবেশ করে তাকে দেশদ্রোহী অভিহিত করতঃ গালিগালাজ করে ও খোজতে থাকে। এসময় পরিবারের লোকজন বাধা দিলে দুস্কৃতিকারীরা তাদেরকে গালিগালাজ করে এবং বাসার দরজা-জানালাসহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করতঃ যাওয়ার সময় মোঃ ইসমাইল হোসেনকে তাদের কাছে তুলে না দিলে পরবর্তীতে পরিবারের সবাইকে প্রাণে হত্যা করবে বলেও হুমকি প্রদান করে। ঘটনার সময় মোঃ ইসমাইল হোসেন বাসাতে ছিলেন না। জানা যায়, মোঃ ইসমাইল হোসেন জালালাবাদ থানাধীন আখালীয়াস্থ মোহাম্মদী আবাসিক এলাকার মৃত মোঃ আব্দুর রফিকের ছেলে।
উল্লেখ্য যে, মোঃ ইসমাইল হোসেন দেশে থাকাবস্থায় সিলেট মহানগরীর ৩৭নং ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারী হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাসার আশপাশের লোকজনের সাথে আলাপকালে তারা দাবী করেন, মোঃ ইসমাইল হোসেন ছাত্রলীগের পক্ষে জনমত গঠন ও বিভিন্ন প্রোগ্রামাদি ও সমাবেশ করার কারনেই তাকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত-খোজতেছে। কিন্তু তাকে না পাওয়ায় সন্ত্রাসীরা বাসায় এসে হামলা করে। পরিবারের লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন। মোঃ ইসমাইল হোসেন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারনেই বিএনপি, ছাত্রদলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা তার বাসায় হামলা চালায়। এ ব্যাপারে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য বারংবার চেষ্টা করেও আমাদের প্রতিনিধি ব্যর্থ হন।
উক্ত বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।