গতকাল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর বিকাল ০৫.১০ ঘটিকার সময় কুলাউড়া থানাধীন হিংগাজিয়া বাজারে যুবলীগ নেতা ফরহাদ আহমদ এর ভাই আব্দুল হাই মিসবাহ এর দোকানে হাসিনা বিরোধী সমর্থকরা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান যে, দোকানের মালিক আব্দুল হাই মিসবাহ ও তার ভাই মোঃ আব্দুল ওয়াদুদ ফরহাদ যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকায় প্রতিহিংসার বশবর্তী হইয়া আওয়ামী লীগ বিরোধী সমর্থকরা এই ভাংচুর ও লুটপাট চালিয়েছে।
এ বিষয়ে দোকানের মালিক আব্দুল হাই মিসবাহ এর কাছে জানতে চাইলে তিনি জানান যে, বিএনপি, যুবদল ও ছাত্রদলের কিছু উশৃঙ্খল নেতাকর্মী প্রতিহিংসার বশবর্তী হইয়া তাহার দোকান ভাংচুর ও লুটপাট চালিয়েছে। তিনি আরও জানান যে, তিনি ও তাহার ভাই যুবলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে পূর্ব হইতে বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিরোধ ছিল। এই মতবিরোধ ও পূর্ব শত্রুতার কারণে তাহার দোকান ভাংচুর করা হইয়াছে।